খেলা

ব্যাট বলে ঝড়ে জমে উঠেছে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির বাধার মধ্যেই এগিয়ে যাচ্ছে শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় ও শেষ দুইদিনের প্রস্তুতি ম্যাচ। আজ সোমবার (৫ অক্টোবর) প্রথম দিন মধ্যাহ্ন বিরতির আগে একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় প্রথম ঘন্টা পূর্ণ হবার আগেই।

এরপর ৫০ ওভার খেলা হতেই ফের বৃষ্টির হানা। মুষলধারে টানা আধা ঘন্টা বৃষ্টি হলেও, ঘন্টাখানেকের ভেতরেই আবারও খেলা শুরু হয়। মধ্যাহ্ন ভোজের পর হালকা ঝিরঝিরে বৃষ্টিতে আরও এক দফা খেলা বন্ধ হয় অল্প সময়ের জন্য। এভাবেই এগিয়ে গিয়েছে ম্যাচ।

তবে বৃষ্টির মত তাসকিনও বার বার হানা দিয়েছেন প্রতিপক্ষ শিবিরে। চা বিরতির সময় ওটিস গিবসন একাদশের স্কোর ছিলো ৩ উইকেটে ১৩৭ রান। আউট হয়েছেন দুই ওপেনার সাইফ হাসান (৭) ও ইমরুল কায়েস এবংঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২)। তিনটি উইকেটই পেয়েছেন তাসকিন আহমেদ।

সকালে প্রথম স্পেলে তাসকিনের প্রচন্ড গতি ও সুইংয়ে পরাস্ত হয়েছেন ওটিস গিবসন একাদশের দুই ফ্রন্টলাইন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। সাইফ তৃতীয় স্লিপে আর শান্ত দ্বিতীয় স্লিপে ধরা পড়েন।

দুই স্পেলে ৯ ওভার বোলিং করে দুই মেইডেনসহ ২৮ রানে ৩ উইকেট দখল করেন তাসকিন। এরপর তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়েন ইমরুল কায়েস আর মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম ম্যাচে রান না পাওয়া ইমরুল এ ম্যাচে নিজেকে খুঁজে পেয়েছেন। দীর্ঘ পরিসরের উপযোগী টেকনিক-টেম্পারামেন্ট বজায় রেখে খেলে পঞ্চাশের ঘরে পৌঁছে যান ইমরুল। কিন্তু ৫৯ রানে তাসকিনের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরতে হয় এ বাঁহাতি ওপেনারকে।

৯৩ বলে আট বাউন্ডারি ও এক ছক্কায় খেলা ইনিংসটির শেষটা ইমরুলের মনঃপুত হয়নি। তাসকিনের হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারি ইমরুলের ব্যাটের ওপরের অংশে লেগে ক্যাচ উঠে গেলে, দৌড়ে আসা তাসকিন মাটিতে শরীর ফেলে তা ধরে ফেলেন। তবে ইমরুল ঠায় দাঁড়িয়ে ছিলেন বেশ খানিকক্ষণ। তার দাবি , বল মাটিতে স্পর্শ করেছে।

যদিও দুই আম্পায়ার সফিউদ্দীন বাবু আর গাজী সোহেল মিলে কথা বলেও জানিয়ে দেন, নাহ! সিদ্ধান্ত ঠিক আছে, ইমরুল আউট।

এদিকে ইমরুলের পথে হেঁটে হাফসেঞ্চুরি তুলে নেন আরেক অভিজ্ঞ ও পরিণত উইলোবাজ মাহমুদউল্লাহ রিয়াদ। চা বিরতির পরপর ১০২ ম্যাচে ৫ বাউন্ডারির মারে পঞ্চাশ পূরণ করেন রিয়াদ। পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গী লিটন দাস।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা