খেলা

ম্যান ইউকে উড়িয়ে দিল মরিনহো শিষ্যরা

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে ওল্ড ট্র্যাফোর্ড থেকে বড় জয় নিয়ে ফিরলেন হোসে মরিনহো। রোববার (৫ অক্টোবর) রাতে সাবেক ক্লাব ম্যান ইউকে একরকম বিধ্বস্ত করেই ছেড়েছে তার বর্তমান দল টটেনহ্যাম।

প্রতিপক্ষের মাঠ থেকে ৬-১ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম। জোড়া গোল করেন হ্যারি কেইন ও সন হিউং-মিন। একটি করে গোল করেন সার্জ আউরিয়ের ও টানগাই এনদোমবেলে।

অথচ ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যে পেনাল্টি পেয়ে যায় ম্যান ইউনাইটেড। স্পট কিক থেকে ব্রুনো ফের্নান্দেসের করা গোলে এগিয়েও যায় দলটি।
কিন্তু পরের ৫ মিনিটেই বদলে যায় খেলার চিত্র। ৪ মিনিটে টটেনহ্যামকে সমতা এনে দেন এনদোমবেলে। তিন মিনিট পরই লিড এনে দেন সন।

২৮ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। মার্শিয়াল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই মিনিট পরই ব্যবধান ৩-১ করেন কেইন। ৩৭ মিনিটে সন নিজের দ্বিতীয় গোল আদায় করেন। তাতে ৪-১ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।

বিরতির পর টটেনহ্যাম আদায় করে আরও দুই গোল। ৫১ মিনিটে আউরিয়ের ৫-১ ও ৭৯ মিনিটে কেইন পেলান্টি থেকে স্কোর লাইন ৬-১ করেন।

এই হারের ফলে টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট তাদের। আর চতুর্থ খেলায় দ্বিতীয় জয় তুলে নিয়ে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহ্যাম।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ঘরে বসেই নাগরিকের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন ধরন...

৭–৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজে বড় বাধা হবে যানজট ও ধসে পড়া ভবন

শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকার জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ভবন ধসে পড়া নয়;...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত ছাড়িয়েছে ২৫০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আট...

রাজবাড়ীতে পাটের দরপতন

একসময় পাটকে বলা হতো ‘সোনালি আঁশ’। পাটের ভালো ফলন ও ন্যায্য দাম কৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা