খেলা

মাঠে না নেমেই ৩-০ গোলে জিতল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি ‘আ’র অন্যতম শক্তিশালী দুই জুভেন্টাস ও নাপোলি। রোববার (৪ অক্টোবর) রাতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। জমজমাট একটি ম্যাচের আশায়ই ছিলো ফুটবলপ্রেমিরা। কিন্তু করোনাভাইরাসের কারণে মাঠে গড়ায়নি সেই ম্যাচ। আর মাঠে না নেমেই ৩-০ গোলে জয় পেয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

গত চারদিনের মধ্যে নাপোলির দুই মিডফিল্ডার পিয়েত্র জিয়েলিনস্কি এবং এলজিফ এলমাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে স্থানীয় স্বাস্থ্য সংস্থা পুরো নাপোলি ক্লাবকে যেকোনো খেলাধুলার কর্মকাণ্ড স্থগিত রাখার পাশাপাশি খেলোয়াড়দের যার যার বাড়িতে আইসোলেশনে থাকতে বলেছে।

এই নির্দেশ মেনে রোববারও আইসোলেশনে ছিলো পুরো নাপোলি দল। স্থানীয় সময় রাত পৌনে ৮টায় ছিল জুভেন্টাসের বিপক্ষে তাদেরই মাঠে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচ। জুভেন্টাস দল ম্যাচ শুরুর এক ঘণ্টা মাঠে উপস্থিত হলেও, আইসোলেশনে থাকায় স্বাভাবিকভাবেই দেখা মেলেনি নাপোলির।

ম্যাচ শুরুর সময় থেকে ৪৫ মিনিট অপেক্ষা করে জুভেন্টাসকে ওয়াকওভার দেয়ার সিদ্ধান্ত ম্যাচ রেফারি এবং সিরি ‘আ’র নিয়ম অনুযায়ী ওয়াকওভারের কারণে ০-৩ গোলের পরাজয় নিতে বাধ্য হয় নাপোলি। করোনাজনিত কারণ থাকায় ম্যাচটি স্থগিত করার আবেদন তারা করেছিল, কিন্তু সেটি রাখেনি সিরি ‘আ’ কর্তৃপক্ষ।

তাই মাঠে না নেমেই ৩-০ গোলের জয় পেয়ে গেছে জুভেন্টাস। তবে এই পরাজয় মেনে নিতে একদমই রাজি নয় নাপোলি। কিন্তু নিয়মের মারপ্যাঁচে আটকে গেছে তারা। করোনা জটিলতার কারণে মূল্যবান তিনটি পয়েন্ট হাতছাড়া হয়ে গেলো তাদের।

গত রোববার নিজেদের ঘরের মাঠে জেনোয়াকে স্বাগত জানিয়েছিল নাপোলি। পরে এক সপ্তাহের ব্যবধানে জেনোয়ার ১৭ খেলোয়াড় করোনায় আক্রান্ত হন। যে কারণে তুরিনোর বিপক্ষে তাদের শনিবারের ম্যাচটি স্থগিত করা হয়।

সিরি ‘আ’ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ম্যাচ খেলার জন্য কমপক্ষে ১৩ জন খেলোয়াড় সুস্থ্য থাকলে সেই ম্যাচ খেলতে হবে সব দলকে। আর এ কারণেই মূলত ২ জন খেলোয়াড় করোনা-পজিটিভ হওয়ার পরে ম্যাচ স্থগিতের আবেদন করেও নিজেদের পক্ষে রায় পায়নি নাপোলি।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা