সংগৃহীত
জাতীয়

ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের দাম নির্ধারণ করার আদেশে একপ্রকারের খেজুরকে ‘নিম্নমানের খেজুর’ উল্লেখ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। একইসাথে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ভুলের কারণে দুঃখপ্রকাশ করেছেন।

আরও পড়ুন: নতুন বাজার খোঁজার তাগিদ

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে ভুলের জন্য ক্ষমা চান।

গত ১১ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের দাম নির্ধারণ করে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে চিঠি পাঠায়।

চিঠিতে প্রতি কেজি ‘অতিসাধারণ/নিম্নমানের খেজুর’ এর দাম ১৫০-১৬৫ টাকা ও ‘বহুল ব্যবহৃত জাইদি খেজুর’ এর দাম নির্ধারণ করা হয় ১৭০-১৮০ টাকা।

আরও পড়ুন: সড়কে বেড়েছে যানজট

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অতিসাধারণ/নিম্নমানের খেজুর’ নির্ধারণ করে দাম বেঁধে দেওয়া নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বলা হয়েছে, তাহলে কি সরকারই নিম্নমানের খেজুর আমদানিকে উৎসাহিত করছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে ‘অতিসাধারণ/নিম্নমানের খেজুর’ এর নাম ‘সাধারণ মানের খেজুর’ করে নতুন চিঠি সাংবাদিকদের সরবরাহ করা হয়।

আরও পড়ুন: বিব্রত করতে সিন্ডিকেট করতে পারে

তিনি জানান, ‘কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রলিং হচ্ছে, আমাদের ছোট একটা, আমি বলবো বড়ই ভুল আমাদের ভাষাটা ঠিক হওয়া দরকার ছিল। পরবর্তীতে সেটা সংশোধন করে দিয়েছি, তবে সেটা হাইলাইটেড হয়নি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা সাধারণ মানের খেজুর ও বহুল ব্যবহৃত জাইদি খেজুর- এ ২টি নামে সংশোধন করে দিয়েছি।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা