ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা বারের দ্বিতীয় দিনের ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আরও পড়ুন: ফের তাপমাত্রা সামান্য কমাতে পারে

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫ টা পর্যন্ত। তবে মাঝে ১ ঘন্টাির বিরতি রয়েছে। ভোটগ্রহণের পর গণনা শেষে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ভোটের প্রথম দিন বুধবার (২৮ ফেব্রুয়ারি) একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দিন ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪২৩০ জন আইনজীবী।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত।

আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণ, মারা গেল ৫ শিশু

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।

সাদা প্যানেলের অন্যান্য পদের মধ্যে- সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: জাবির ডি ইউনিটে ভর্তির ফল প্রকাশ

অপরদিকে নীল প্যানেলে অন্যান্য পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক, সহ-সভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম।

এছাড়া নীল প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা