জাতীয়

শমসের মবিন চৌধুরিকে তলব

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ সংসদ নির্বাচনের সিলেট-২ আসনের তৃণমূল থেকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে সাংবাদিকদের নির্দেশনা

নির্বাচনী অনুসন্ধান কমিটি ও সিলেটের যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম তাকে তলব করেন।

শমসের মু্বিনকে লেখা এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়, শমসের মুবিন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী। গত ২ জানুয়ারি গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শিতেশ্বর গ্রামে এক মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান প্রদান করেছেন বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের সমর্থনে কমিটির নিকট ফেসবুক লাইভে প্রচারিত ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩ নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন: বিকেলে কূটনীতিকদের সাথে ইসির সভা

এই পরিস্থিতিতে, বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না এ মর্মে আগামী ৫ জানুয়ারি বিকাল ৪ টায় তার মনোনীত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা