সংগৃহীত
জাতীয়

দেশে কেউ ভূমিহীন থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না। বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তার মুখে এই গুলো শুনে শুনে বড় হয়েছি।

আরও পড়ুন: আপনাদের ভালোবাসা আমার শক্তি

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি এসব কথা জানান।

কোটালীপাড়া উপজেলা আ’লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় আ’লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এ দিন দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কোটালীপাড়ার জনসভায় পৌঁছান।

তার আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে

এ সময় তিনি জানান, এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হতে হবে। এ নির্বাচন যাতে না হয় তা নিয়ে যে চক্রান্ত, তার সমুচিত জবাব ৭ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

শেখ হাসিনা আরও বলেন, আমি উন্নয়নের কথা বলতে চাই না। যা হয়েছে সেটা আপনারা নিজেরাই জানেন। দেশটা এখন বদলে গেছে। আমি চাই আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা শিখবে। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে তারা। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করব আমরা।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, বিএনপির আন্দোলন হলো মানুষ পোড়ানো, মানুষের ক্ষতি করা, দেশের সম্পদ নষ্ট করা। তাদের মধ্যে দেশপ্রেম নেই, দায়িত্ববোধও নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা