জাতীয়

গণপরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দফায় ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধ থাকায় রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন অনেক কম চলতে দেখা গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন রাজধানীর গুলিস্তান, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় গণপরিবহন খুব কম চলতে দেখা গেছে। বিশেষ করে বাস খুব কম। স্টপেজে দাঁড়ালে বেশ কিছুক্ষণ পর পর বাস আসছে।

আরও পড়ুন: রাজনীতির জন্য বিএনপি নেতাদের ধরা হয়নি

ফলে অনেককেই দীর্ঘ সময় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ বাধ্য হয়ে পাঠাওয়ে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যস্থলে ছুটেছেন। পাশপাশি এদিন ব্যক্তিগত গাড়িও খুব কম চলাচল করতে দেখা গেছে। একই অবস্থা দেখা গেছে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মহাখালী, শ্যামলী ও গাবতলীতেও।

এ ছাড়া গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে দূর পাল্লার যাত্রী প্রায় শূন্য। ফলে দুপুর পর্যন্ত মাত্র কয়েকটি গাড়ি ছেড়ে গেছে। সেখানে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

আরও পড়ুন: বনশ্রীতে বাসে আগুন, দগ্ধ চালক

উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতির পর ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবারও দুইদিন বিরতি দিয়ে রোববার (৫ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা