ছবি-সংগৃহীত
জাতীয়

আগুনে শত শত দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ৫ ঘণ্টারও বেশি সময় ধরে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: রাজধানীর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আগুনের তীব্রতা কিছুটা কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে। কয়েক জায়গায় হালকা হালকা আগুন জ্বলছে।

ব্যবসায়ীরা বলছেন, মার্কেটটিতে ৫০০ বেশি দোকান ছিল। এসব দোকানে কাজ করে ২০০০-এর বেশি মানুষ। এ মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতা ও স্বর্ণের দোকানসহ অনেক ধরনের দোকান রয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোতে কোটি কোটি টাকার মালামাল ছিল।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে

এ ঘটনায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০- ২৫০ কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের ধারনা, মার্কেটের ডান পাশের অংশ থেকে শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয়েছে। পরে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এই মার্কেটে এখন বেশিরভাগ অংশ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

আরও পড়ুন:দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত

রাতে আগুন লাগার পর প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে ১৭টা ইউনিট কাজ শুরু করে। ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। তাদের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে অসুবিধায় পড়তে হয়। তাছাড়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের পানির সঙ্কটের মুখে পড়তে হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা