ছবি: সংগৃহীত
জাতীয়
কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট। এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।

আরও পড়ুন: রাজধানীর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ অগ্নিকাণ্ডে মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩ টা ৪৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভয়াবহ এ আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত ৩ টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার সংবাদ পান।

আরও পড়ুন: কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না

আগুনের খবর পেয়ে ভোরে মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় অনেক দোকান।

নিজাম উদ্দীন নামের একজন ব্যবসায়ী বলেন, আগুন লাগার খবর পেয়ে ভোরে দোকানে আসি। আমার দোকানে আগুন না লাগলেও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন আমার দোকান পর্যন্ত আসতে পারে বলে মালামাল সরিয়ে নিয়েছি।

আরও পড়ুন: আগুনে শত শত দোকান পুড়ে ছাই

কৃষি মার্কেটের দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন জানান, আমার ২ টি জুয়েলার্সের দোকান ছিল। আগুনের খবর পেয়ে ভোর ৪ টায় মার্কেটে আসি। তখনো আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারিনি। আমার মতো সবাই সামান্য কিছু মালামাল সরিয়েছে।

দুই দোকানে ২ কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল জানিয়ে তিনি আরও বলেন, মার্কেটের মোট ১৮ টি সোনার দোকান ছিল, সবগুলো পুড়ে গেছে।

আরও পড়ুন:১৮ সোনার দোকান পুড়ে ছাই

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার জানান, আমার দোকানে ২ কোটি টাকার মালামাল ছিল। কিছু বের করা গেছে। তবে বেশিরভাগই দোকানে ছিল। দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা