আরও ১৮ জোড়া ট্রেন আজ থেকে চালু
জাতীয়

আরও ১৮ জোড়া ট্রেন আজ থেকে চালু

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার প্রকোপ রোধে ট্রেনে উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, কম্বল ও বালিশ দেওয়া বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের এসব উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত হলেও তা থেকে সরে এসেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, আপাতত উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, বালিশ ও কম্বল দেওয়া হবে না।

অন্যদিকে গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়ে জানানো হয়। এর আগে কয়েক ধাপে ৩০ জোড়া ট্রেন চালু করা হয়েছে।

আর বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে।

নতুন করে ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়টি জানিয়ে ট্রেন পরিচালনায় ১০টি নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনার ৬ নম্বরে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের ট্রেনে চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা