সি আর দত্তের মৃত্যুতে শোকাহত খেলাঘর পরিবার
জাতীয়

সি আর দত্তের মৃত্যুতে শোকাহত খেলাঘর পরিবার

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তমের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

শোকবার্তায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে সি আর দত্তের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানান খেলাঘর সংগঠকরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বয়েন্টনবিচের বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় (স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টা) মারা যান সি আর দত্ত। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা