ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে শান্তি বিরাজ করছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন: রেজাপন্থি অংশের সদস্যসচিব ফারুক

তিনি বলেন, আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা হয়। এগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথা ব্যথা না থাকলেও চলবে।

শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: বিএনপির তারুণ্যের সমাবেশ কাল

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংবিধান বিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্নসমর্পণ করবে না।

এ সময় বিএনপি ‘এক দফা’ ঘোষণার পর থেকে সারা দেশে হত্যাযজ্ঞে মেতেছে উঠেছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

আরও পড়ুন: কক্সবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

তিনি বলেন, বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে। বিএনপির একটাই দফা শেখ হাসিনাকে হটাতে হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে, সেখানে তারা ডায়ালগ করবে কার সাথে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬

তিনি আরও বলেন, আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা। এগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথা ব্যথা না থাকলেও চলবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। প্রার্থী যেই হোক তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়, সরকার ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন: সোনার দামে নতুন রেকর্ড

মন্ত্রী বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না।

বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক। তাদের তৎপরতার কাছে সারেন্ডার করতে পারি না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা