ছবি: সংগৃহীত
জাতীয়

দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে যত পরামর্শ দিক, দেশটা আমাদের। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে। সেই চিন্তা থেকে আমি দেশ চালাই। কবে কে কী পরামর্শ দিয়েছে সেটা নয়, মানুষের উন্নতি ও সমৃদ্ধির কথা চিন্তা করে আমরা পদক্ষেপ নিই। আমার দেশ, আমার চিন্তা, আমার দেশের মানুষের কিসে মঙ্গল, সেটা আমরাই ভালো বুঝি।

আরও পড়ুন: সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নব-নির্মিত ৭২ কিলোমিটার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর বিশ্ব ব্যাংকের পরামর্শে লোকসানের কারণে রেললাইন বন্ধ করতে চেয়েছে। রেলের কর্মচারীদের গোল্ডেন হ্যান্ড শেকের মাধ্যমে বিদায়ও দেয়। কিন্তু তাদের পাওনা বুঝিয়ে দেয়নি। ঠিক সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেল কীভাবে উন্নত হয়, সে পদক্ষেপ নিই।

আরও পড়ুন: টাঙ্গাইলে ২ ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

তিনি বলেন, দ্বিতীয়বার ২০০৯ সালে এসে আলাদা মন্ত্রণালয় করে দেই। আমি দেখলাম, আলাদা মন্ত্রণালয় না করলে আর বাজেটে তাদের জন্য আলাদা বরাদ্দ না থাকলে রেল উন্নত করতে পারবো না।

বিএনপির হাতে রেলের ক্ষয়ক্ষতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না। বিএনপির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু ও ৪ নেতা হত্যাসহ নানা হত্যা, ক্যু’তে জড়িত। এরপর বিএনপি নেত্রী খালেদা জিয়াও একই পথে হেঁটেছেন।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৭৫৫২৪ জন হাজি

তিনি বলেন, ২০১৪-১৫ সালে দলটি দেশের বিভিন্ন জায়গায় রেললাইন নষ্ট করে, অগ্নিসন্ত্রাস করে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেল লাইন ছিল। এখন তা ২ লেন করা হয়েছে।

এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের যাতায়াত সময় পৌনে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা কমবে। এ লাইনে এক সময় শুধু মিটার গেজ ট্রেন চলতে পারতো। ২ লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটার গেজের পাশাপাশি ব্রড গেজ ট্রেনও চলতে পারবে বলে জানিয়েছেন তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা