জাতীয়

প্রায় দুই বছর পর আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু 

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ (ট্যুরিস্ট) ভিসায় বাংলাদেশি যাত্রীদের ভারতে যাতায়াত আবারও শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পর্যটকদের জন্য ভারতের সীমান্তপথ পুনরায় উন্মুক্ত হলো।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম বাংলাদেশি যাত্রী ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করেন।

বন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ায়। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা পান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে আখাউড়া বন্দর দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসার সংখ্যা তুলনামূলক বেশি। তাদের বেশিরভাগই ভ্রমণ ভিসায় বাংলাদেশে প্রবেশ করছেন। অন্যদিকে, ভারতগামী বাংলাদেশিদের অধিকাংশই চিকিৎসা (মেডিকেল) ভিসায় যাতায়াত করছেন। তবে ভারত সরকার নতুন করে ভ্রমণ ভিসা দেওয়া শুরু করায় আগামী দিনগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারতে গেছেন। আগামী দিনগুলোতে ভারতীয় ভিসাপ্রাপ্ত যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভারত বাংলাদেশে ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর সম্প্রতি আবারও ভ্রমণ ভিসা চালু করা হয়। গত ২৮ জুন থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদন গ্রহণ শুরু হয় এবং ৮ জুলাই থেকে আবেদনকারীরা ভিসা পেতে শুরু করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা