ছবি : সংগৃহিত
জাতীয়
হি‌রো আলমকে নিয়ে টুইট

জাতিসংঘের প্রতিনিধিকে তলব

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করেছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যা

বৃহস্পতিবার (২০ জুলাই) জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটকে তলব করে অস‌ন্তোষ প্রকাশ ক‌রেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মো‌মেন বৃহস্পতিবার রাতে এ বিষয়ে বলেন, ‘আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডে‌কে‌ছি। ত‌বে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত মিশনপ্রধান এসেছেন।

আমরা তা‌কে ব‌লে‌ছি, ঢাকায় এক‌টি দুর্ঘটনা ঘ‌টে‌ছে, কারা ক‌রে‌ছে, আমরা জা‌নি না। এখা‌নে লোক তো মারাও যায়নি। ত‌বে ক‌য়েকজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে’।

আরও পড়ুন: বাড়লো গ্যাস সঞ্চালন-বিতরণ চার্জ

ড. এ কে আব্দুল মো‌মেন ব‌লেন, ‘তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়েছি, জা‌তিসং‌ঘের নাম ব‌্যবহার ক‌রে টুইট বার্তা দেওয়ার ক্ষেত্রে কোড অব কনডাক্ট (কূটনৈতিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি’।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার নিন্দা জানান।

আরও পড়ুন: দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাজধানীতে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর দুর্বৃত্তরা হামলা করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা