জাতীয়

ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আগামী আগস্টে ব্রিকস’র সদস্য হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

বুধবার (১৪ জুন) জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে, সম্প্রতি আমাদের গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকস এ আমাদের সদস্য করবে। আগস্ট মাসে ওদের সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

তিনি বলেন, ব্রিকসে এখন পাঁচটি সদস্য। আগামীতে তারা আরও আটটি দেশকে সদস্য করবে। তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে।

ড. মোমেন বলেন, ব্রিকস এটা আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। আমাদের তো টাকা পয়সা দরকার। সেদিক থেকে এটা ভালো হবে।

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

এর আগে একই স্থানে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। শেখ হাসিনা মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানি করার আহ্বান জানান।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা