ছবি: সংগৃহীত
জাতীয়

ক্ষতিপূরণ চান বঙ্গবাজারের কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক : কুরবানির ঈদের আগে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ হাজার দোকান-কর্মচারীদের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

আরও পড়ুন : বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট

শুক্রবার (৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।

কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন বলছে, আগামী ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পেলে দোকান-কর্মচারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় সামনে পদযাত্রা করবে।

আরও পড়ুন : ফের ওড়িশায় ট্রেনে দুর্ঘটনা

অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন দোকান-কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক হিসাব নেই জানিয়ে সংগঠনটি বলছে, বঙ্গবাজারে প্রায় ৫ হাজার দোকান পুড়েছে। প্রতি দোকানে ৩ জন করে কর্মচারী ধরে এই হিসাব করা হয়েছে। এছাড়া তাদের কাছে ৬ হাজার কর্মচারীর স্বাক্ষর রয়েছে।

সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন জানান, গত এপ্রিলে বঙ্গবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রায় ২০ কোটি টাকার ক্ষতিপূরণ পেয়েছেন।

আরও পড়ুন : বায়ুদূষণে আজ ঢাকা তৃতীয়

কিন্তু বঙ্গবাজারের প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ বাবদ ১ টাকাও পাননি। এ কর্মচারীরা চাকরি ও বেতন ছাড়া মানবেতর জীবন কাটাচ্ছেন। গত ঈদুল ফিতরেও তারা বেতন পাননি। আগামী কোরবানির ঈদের আগেই কর্মচারীদের ক্ষতিপূরণ দিতে হবে।

দোকানের কর্মচারীরা এক অনিশ্চয়তার মাঝে দিনপাত করছে বলে জানিয়ে তিনি বলেন, টাকার জন্য অসুস্থ হলে চিকিৎসা নিতে পারছে না। সারা জীবন কর্মচারী হিসেবে সর্বোচ্চ সেবা দিয়ে এলেও এখন তাদের কল্যাণে পাশে দাঁড়াবার কেউ নাই।

আরও পড়ুন : চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ ৫

এ সময় দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১২ থেকে ১৭ জুন পর্যন্ত মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি ও বাংলাদেশ দোকান মালিক সমিতিকে স্মারকলিপি প্রদান ও আগামী ২০ জুন ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা