ছবি-সংগৃহীত
জাতীয়

মিরপুরে শিশুর হাত খেয়ে ফেলল হায়েনা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় সাইফ (২) নামের এক শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা। শিশুটি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

বৃহস্পতিবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।

চিড়িয়াখানার পরিচালক জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে বাচ্চাটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। তারা রংপুর থেকে ঢাকায় এসেছিল। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। বাচ্চাটার মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসে। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে।

আরও পড়ুন : চুরির অভিযোগে দুই শিশুকে অমানুষিক নির্যাতন

তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী বাচ্চাটার হাত ধরে আমাদের ভেটেনারি হাসপাতালে নিয়ে আসে। দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির হাতে মেডিসিন দেয় চিকিৎসক। এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। এছাড়া ঘটনার সঙ্গে সঙ্গেই অধিদফতর থেকে কর্মকর্তারা এসে সবকিছু ঘুরে দেখেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একইসঙ্গে মন্ত্রী মহোদয় বিষয়টির খোঁজ-খবর নিচ্ছেন।

আরও পড়ুন : ফ্রান্সে ছুরি হামলায় আহত ৭

এতে কারো গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক। এছাড়া এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা