ছবি-সংগৃহীত
জাতীয়

বিদ্যুতের সমাধান ১৫-২০ দিনের মধ্যে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিশ্ব মন্দা ও যুদ্ধের প্রেক্ষাপটে সাময়িক অসুবিধা হচ্ছে। এই সমস্যার জন্য আমরা দুঃখিত। আগামী ১৫-২০ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন : বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এটা আসলে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের দুর্ভাগ্য। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ৩৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন যেকোনো সময় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা এই সরকারের আছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। এখন দেশের শতভাগ মানুষ এর আওতায় এসেছে।

তিনি আরও বলেন, শতভাগ বিদ্যুৎ পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে। এখন সব জায়গায় এসি চলে। আজ থেকে ১৪ বছর আগে এগুলো কখনো ভাবেনি মানুষ। মানুষের জীবনযাত্রায় বিশাল পরিবর্তন এসেছে। আমরা কী তাহলে ভুল করেছি এত সুযোগ সুবিধা দিয়ে। নিশ্চয় তা করিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই অসুবিধাটা সাময়িক। খুব দ্রুত সমাধান হবে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিএনপির সমালোচনা করে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবরা আজ বড় গলায় কথা বলেন। তারা মানুষকে বিদ্যুৎ দিতে পারেননি এবং বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়েছেন। বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা দিয়েছেন। আর আমরা মানুষকে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, মানুষের অভ্যাসে পরিবর্তন হয়েছে।

নির্বাচন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপি যেসব দেশের কাছে ধরনা দেয় সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : নব্যধনীদের চাকচিক্য থাকে, গভীরতা নয়

নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনিই কথা বলবেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা