ছবি: সংগৃহীত
জাতীয়

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় স্ত্রী নিনা খানকে (৪৩) পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : চট্টগ্রামে রেলক্রসিংয়ে সংঘর্ষ, নিহত ১

বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা আগে থেকেই অবগত।

আরও পড়ুন : মেঘনায় পণ্যবাহী ট্রলার ডুবি

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাতে বার্ন ইনস্টিটিউট থেকে সংবাদ পেয়ে ঐ নারীর স্বামী গিয়াস উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই কাজ করছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিনার ভাই শওকত হোসেন খান জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে গিয়ে দেখি আমার বোনের নিথর দেহ পড়ে আছে।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

২০১২ সালের এপ্রিল মাসে গিয়াস উদ্দিনের সাথে নিনার বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী দুজনেই মগবাজার মিট লাইফ ইনস্যুরেন্স শওকত এজেন্সিতে কাজ করতেন।

তিনি আরও জানান, এটা দুর্ঘটনা নয়। আমার বোনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমার বোনের হত্যার বিচার চাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা