ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বনানী দক্ষিণ পাশের রেলগেটে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : হুমকিতে সাড়ে ৫ হাজারেরও বেশি প্রাণী

শনিবার (২৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ রায়ের (২৫) দেশের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার লক্ষীপুর গ্রামে।

আরও পড়ুন : কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

পরে বিকেল সাড়ে ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে বনানী দক্ষিণ পাশের রেলগেটে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা এগারসিন্ধু ট্রেনে কাটা পড়ে ঐ যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

আরও পড়ুন : ১৪ কেজি হাতির দাঁতসহ গ্রেফতার ১

নিহতের বাবা কৃষ্ণচন্দ্র রায় বলেন, আমার ছেলে চিটাগাং পোর্টে চাকরি করে। আমরা পরিবার নিয়ে ঢাকার জিঞ্জিরায় ভাড়া থাকি। সৌরভ বনানীতে একটি ফ্ল্যাট কিনেছিল। আজ তার সেই ফ্ল্যাটে ওঠার কথা । হয়ত ঐ ফ্ল্যাটটি দেখতেই বা ওঠার জন্য আজ বনানীতে যায় সে।

পরে পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা