ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার

আন্তর্জাতিক ডেস্ক : পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনের সরকারি সফরে শুক্রবার (২৬ মে) রাতে বাংলাদেশে এসেছেন চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং।

আরও পড়ুন : অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকায় অবস্থানকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

শনিবার (২৭ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন রাত ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা ভাইস মিনিস্টারকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক তৌফিক হাসান।

আরও পড়ুন : শর্ত দিয়ে নির্বাচন চাওয়া দুঃখজনক

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন।

রোববার ( ২৮ মে) ঢাকা সফর শেষ করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

সম্প্রতি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের উচিত সহযোগিতার জন্য 'কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করা' এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ভিসা বড়লোকরা নেয়

তিনি আরও বলেন, ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতার সুযোগ অন্বেষণ অব্যাহত রাখতে চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।’

বিশেষ করে তারা বাংলাদেশে শিল্পের উন্নয়ন ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে উৎসাহিত করতে এবং 'মেইড ইন বাংলাদেশ' -এর গুণগত মান ও প্রতিযোগিতার উন্নতি করতে ইচ্ছুক বলেও জানান রাষ্ট্রদূত। সূত্র : ইউএনবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা