জাতীয়

পরিবেশ ও বন মন্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯-এর উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। বুধবার দুপুরে তার ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হবেন।

সংশ্লিষ্টরা জানান, এখন তিনি সিএমএইচে পৌঁছেছেন। ভর্তির প্রক্রিয়া চলছে। মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ভালো। তবে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা