সংগৃহীত
জাতীয়

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

সান নিউজ ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আরও পড়ুন : ফের ইসরায়েলের অভিযান, নিহত ৪

বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেনাং শ্রম বিভাগের একটি সূত্র জানায়, গত সোমবার বাটারওয়ার্থ ও বুকিত মারতাজামের ৪টি স্থানে পুলিশ ও অভিবাসন বিভাগকে সঙ্গে নিয়ে পেনাং শ্রম বিভাগ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ জন প্রবাসীর পাসপোর্ট এবং ওয়ার্কপারমিট পাওয়া যায়নি।

তাদের ফোনে শুধু নথিপত্রের ছবি পাওয়া যায়। ছবি দেখে জানা গেছে, তাদের পারমিট এবং পাসপোর্টের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মেয়াদ না থাকায় অভিবাসন বিভাগ তাদের আটক করেছে।

আরও পড়ুন : বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

সূত্র আরও জানায়, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ থেকে ৯৫ জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে। তাদের সেলাঙ্গরের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ছিলো। এ বাবদে বাংলাদেশের একটি এজেন্সি তাদের প্রত্যেকের কাছ থেকে নিয়োগ ফি বাবদ ৫ লাখ টাকা করে নিলেও নিয়োগদাতারা তাদের চাকরি দিতে ব্যর্থ হয়।

আটককৃতদের মধ্যে আবদুল্লাহ নামে একজন ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেন, পেনাং বিমানবন্দরে তাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোম্পানির দুই প্রতিনিধি দেখা করেন। ওই দুজন তাদের পাসপোর্ট নিয়ে যান।

আরও পড়ুন : ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

আব্দুল্লাহ জানান, ৯৫ জনের মধ্যে ৪৮ জনের প্রথম ব্যাচ ২১ ডিসেম্বর মালয়েশিয়া পৌঁছায়। তারা পরে সেলাঙ্গর চলে যান। অন্যদিকে ৪৭ জনের দ্বিতীয় ব্যাচটি দেশটিতে পৌঁছায় ২৯ ডিসেম্বর। কিন্তু তারা পেনাংয়ে রয়ে গেছেন।

তিনি আরও জানান, কোম্পানি তাদের একটি কোয়ার্টারে গাদাগাদি করে থাকতে দিয়েছে এবং তাদের দেওয়া খাবারও খুবই নিম্নমানের।

পেনাং শ্রম বিভাগের সূত্র জানায়, অভিবাসী শ্রমিকদের খারাপ পরিবেশে রাখার বিষয়ে সদরদপ্তর থেকে তারা একটি প্রতিবেদন পেয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন। মন্ত্রণালয় শিগগির এ বিষয়ে একটি বিবৃতি দেবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা