সংগৃহীত
জাতীয়

সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : ইমরানকে সংলাপের প্রস্তাব শাহবাজের

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি আজিজ আল কায়সার আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। জামিনে মুক্ত থেকে তিনি সুযোগ-সুবিধা ভোগ করেন, কিন্তু জামিনের শর্ত ভঙ্গ করেন। এজন্য আজ আমরা তার জামিনের বিষয়ে আদালতে শুনানি করি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন : কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন

এর আগে, গত বছরের ডিসেম্বরে তার স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট ৪টি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিন মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮ ও ৫০৬ ধারার অভিযোগ আনা হয়েছে।

এরপর গত ৭ ফেব্রুয়ারি আজিজ আল কায়সার ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা