জাতীয়

দুর্যোগে বিএনপিকে পাওয়া যায় না

সান নিউজ ডেস্ক: বিএনপিকে কোনো দুর্যোগে পাওয়া যায় না মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার সময় বিএনপি নেতাদের দেখা যায়নি, কোনো দুর্যোগে তাদের পাওয়া যায় না। আওয়ামী লীগ সরকার এবং দলের নেতারা সবসময় মানুষের পাশে থাকেন।

আরও পড়ুন: কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানে দেশ ডিজিটাল হয়েছে বলে এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে দেখে দেখে কথা বলা যায়। ঘরে ঘরে বিদ্যুৎ, প্রত্যেক ঘরে টেলিভিশন, ফ্রিজ, আবার অনেকের ঘরে এসি। এসব ১৪ বছর আগে ছিল না। তখন মুষ্টিমেয় কিছু মানুষের ঘরে বিদ্যুৎ থাকলেও মাঝেমধ্যে বিদ্যুৎ আসত। আর এখন বিভিন্ন দুর্যোগের কারণে মাঝেমধ্যে যায়। এটাই শেখ হাসিনার অবদান।

আরও পড়ুন: কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ যে রাস্তাঘাট করেছে তার গর্তগুলো ভরাট করার ক্ষমতা নেই বিএনপির। অথচ ভোট আসলে তারা সুন্দর সুন্দর জামা-কাপড় পরে আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে ২২ প্রকারের ভাতা দিচ্ছে আওয়ামী লীগ সরকার। ভিজিডি, ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে, এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫ কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দিচ্ছে, ৫০ লাখ ওএমএস কার্ডের মাধ্যমে ঈদ এবং পূজায় বিনা পয়সায় চাল দেওয়া হয়। বিনা পয়সায় বছরের প্রথম দিন নতুন বই দেওয়া হয়। এই করোনার সময় বিনা পয়সায় টিকা দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ ফ্রি দেওয়া হচ্ছে। এই ধরনের ভাতা এবং সাহায্য- এগুলো আগে কখনো ছিল না। আগে তো খালেদা জিয়াও ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারও ছিল। তারা তো এসব করেনি। এগুলো আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার এবং নৌকা মার্কার সরকার এসব করেছে। আমরা এতসব করব, মানুষের পাশে থাকব, তাহলে নির্বাচনে আমরা কি ভোটটি পাব না?’

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের হট্টগোল

নিজ নির্বাচনি এলাকার জনসাধারণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আগে রাঙ্গুনিয়ার মানুষকে নানা আশ্বাস দিয়ে দিয়ে ঠকানো হতো। গত ১৪ বছর আমি কে কোন দলের তা কখনো দেখিনি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। সামনে নির্বাচন, আশা করি আপনারাও আমার জন্য আপনাদের দরজাটি খোলা রাখবেন।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা