জাতীয়
স্পা সেন্টারে অভিযান

স্পা সেন্টারে অভিযান, তরুণীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক তরুণী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: দেশবাসী উন্নয়নের সুফল পাচ্ছে

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ফারজানা (১৯)। আহত তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত ফারজানার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে।

আরও পড়ুন: ছয় দেশ থেকে তেল কিনবে সরকার

গুলশানে ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।

আরও পড়ুন: ফের মন্দার সতর্কবার্তা বিশ্ব ব্যাংকের

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা