সেই মাইক্রোচালক গ্রেফতার
জাতীয়
স্কুলছাত্র নিহত

সেই মাইক্রোচালক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় চালক জিয়াউল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি জানান, তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়।

আরও পড়ুন: নিশ্চুপ রুশ প্রেসিডেন্ট!

এ বিষয়ে আজ সোমবার বিকেলে তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, সোমবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বিজয় সরণি মোড় অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রথমে রাজধানীর ফার্মগেট মূল সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি পালন শুরু করে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে আরও কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়ে ফার্মগেট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় সরণি মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সব কটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

এর আগে, রবিবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে প্রাইভেটকারের ধাক্কায় আলী হোসেন নামে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা