সীমান্তে উসকানি হলে ব্যবস্থা
জাতীয়

সীমান্তে উসকানি হলে ব্যবস্থা

সান নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে বিগত কয়েকদিন ধরে গোলাগু‌লির শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

আরও পড়ুন : রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নজরদারি করে যাচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের পক্ষ থেকে কোনো কারণে উসকানি বা ইচ্ছেকৃত কিছু হলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা।

রোববার (১১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, আমাদের নজরদারি রয়েছে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি কোনো উসকানি হয়, আর ইচ্ছেকৃত হয় সেটা- আমরা তখন সেভাবে ব্যবস্থা নেবো। যাতে করে সীমান্ত এলাকায় কোনো রকমের উত্তেজনা না থাকে সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা রয়েছে।

আরও পড়ুন : নিশ্চুপ রুশ প্রেসিডেন্ট!

কোনো সমস্যা হলে দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সেগুলোর মাধ্যমে এটা করা যেতে পারে বলে জানান মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব বলেন, এর আগে হয়তো অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃতভাবে এ রকম দু’একটা ঘটনা ঘটেছে। সেটা তারা (মিয়ানমার) স্বীকার করেছে।

তিনি আরও বলেন, গোলাগুলি যেগুলো আজকেও (রোববার) আমরা যেগুলো শুনেছি, সেগুলো ১০ কিলোমিটার অভ্যন্তরে। সুতরাং সেখানে কিছু গোলাগুলি হয়েছে, মর্টার শেলিং আছে, বোম ব্লাস্ট আছে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

সাধারণত এটা ওদের (মিয়ানমার) সীমান্তের ভেতরে। তবে আওয়াজগুলো আমাদের এদিকে শোনা যাচ্ছে। সে কারণে স্থানীয় যারা আছেন তাদের মধ্যে কিছু অস্থিরতা থাকতে পারে। তারা যেন আরও সাবধান হয় সে ব্যাপারে আমরা তাদের বলেছি।

মাসুদ বিন মোমেন বলেন, ফাইট যেগুলো হচ্ছে ওখানে (মিয়ানমার), সেখানে সিভিলিয়ান পপুলেশন কেউ যদি ডিসপ্লেস হয় তাহলে হয়তো তাদের মধ্যে অল্পসংখ্যক নিরাপত্তার কারণে এদিকে আসার একটা প্রবণতা থাকতে পারে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

কিন্তু আমাদের বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন এবং এ রকম তারা এলাউ করবেন না। এ মর্মে মোটামুটি একটা নির্দেশনা দেওয়া আছে।

সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ওপা‌রে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

গত শুক্রবার (৯ ‌সেপ্টেম্বর) বিকেল থে‌কে নতুন ক‌রে শুরু হয়েছে গোলাগু‌লির শব্দ। রোববার সারাদিন ওই এলাকায় গু‌লির শব্দ শুন‌তে পেয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন : রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এদিকে শুক্রবার মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টার শেল বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়ে।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে।

তার আগে গত ২৮ আগস্ট বিকেলের দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টার শেল ঘুমধুমের তুমব্রুতে অবিস্ফোরিত অবস্থায় এসে পড়ে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা