তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

সান নিউজ ডেস্ক: নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমরা নির্বাচন বর্জন ও প্রতিহতের সংস্কৃতি লালন করি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-লার্নিং প্ল্যাটফর্মের জাতীয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

তথ্যমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কোনো একক দলের দায়িত্ব নয়। সব রাজনৈতিক দলের দায়িত্ব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা। আমাদের গত ৫০-৫১ বছরের ইতিহাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তখনই হুমকির মুখে পড়েছে, যখন কেউ অস্ত্র দিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে। অস্ত্র দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আবার ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠিত হয়েছে, তখন আমাদের দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে।

গণতান্ত্রিক রীতি-নীতির চর্চার কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রীতি-নীতির চর্চা সেটি সম্মিলিত রাজনৈতিক দায়িত্ব। নির্বাচন আসলে আমরা যদি নির্বাচন বর্জনের সংস্কৃতি লালন করি তাহলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আমাদের নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সবকিছুতে না বলার রাজনৈতিক সংস্কৃতি, এটি আমাদের রাজনীতিতে তিক্ততা বাড়িয়েছে। আমি আশা করি আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আগামী সরকার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা