ঢাকায় বিমান ওঠানামা বন্ধ
জাতীয়

ঢাকায় বিমান ওঠানামা বন্ধ

সান নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে হঠাৎ বিকল হয়ে গেছে কাতার এয়ারওয়েজের একটি হযরত শাহজালাল । কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছে না, ফলে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

আরও পড়ুন : আমরা ‘এক চীন’ নীতিতে বিশ্বাস করি

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। অবতরণের পর উড়োজাহাজটি ট্যাক্সিওয়ের দিকে যেতে পারছে না। সর্বশেষ রাত ৮টা পর্যন্ত একই পরিস্থিতি ছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০-২৫ মিনিট ধরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এয়ারক্র্যাফটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। যেসব ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে অবতরণের অনুমতি দেওয়া হবে।

এয়ারলাইন্সটির মূল সমস্যা কী ছিল, জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, তারা বিস্তারিত কিছু জানায়নি। ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের পর আমাদের জানায় তাদের কিছু সাপোর্ট লাগবে। আমরা সাপোর্ট দিচ্ছি।

আরও পড়ুন : যুদ্ধে জড়াবে ন্যাটোর সব দেশ

কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটি এয়ারবাস এ৩৩০-৩০২ মডেলের এয়ারক্র্যাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা