সংগৃহীত ছবি
জাতীয়

সন্ধ্যায় চালু হচ্ছে বিমানবন্দরে ‘ওয়েটিং লাউঞ্জ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত ‘ওয়েটিং লাউঞ্জ’ চালু হচ্ছে আজ সন্ধ্যায়। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান সফর থেকে ফেরার সময় বিমানবন্দরে এটির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ বিষয়টি জানায়।

আরও পড়ুন: দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

তিনি বলেন, প্রতিদিন ২৪ ঘণ্টা এই লাউঞ্জ চালু থাকবে। আপাতত এক সাথে ৫ শতাধিক অতিথির একত্রে বসার সুযোগ থাকবে লাউঞ্জে। এরপর আগামীতে এর পরিসর আরো বাড়বে। এ সময় বিদেশগামী যাত্রীদের সাথে আসা দর্শকরাই এখানে অপেক্ষা করতে পারবেন। তাদেরকে স্বল্পমূল্যে স্ন্যাকস জাতীয় হালকা খাবার পরিবেশনেরও সুব্যবস্থা রয়েছে।

জানা যায়, দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার ২য় তলায় আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা করেছে। নতুন এই লাউঞ্জটিতে সুযোগ-সুবিধা হিসাবে থাকছে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের কাফেটেরিয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা