ছবি: সংগৃহীত
জাতীয়

কাল শুরু ৬ দিনের ছুটি

সান নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ কর্মদিবস। শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে টানা ছয় দিনের ছুটি। শেষ কর্মদিবসে সচিবালয় প্রায় স্বাভাবিক। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই।

আরও পড়ুন: ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি প্রায় স্বাভাবিক।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ওয়াহিদা আক্তার গণমাধ্যমকে বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ঢাকায় ঈদ করবেন। দু-একজন ছাড়া মোটামুটি সবাই উপস্থিত আছেন। মন্ত্রী মহোদয় মিটিং করছেন। দুপুর ২টার দিকে আমাদের একটি সংবাদ সম্মেলনও আছে। স্বাভাবিকভাবেই আমাদের অফিস চলছে।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

গত সোমবার মন্ত্রিসভা বৈঠক হয়নি, তাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। বেলা আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সমসাময়িক বিষয়ে দুপুরে তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের পরপরই নেদারল্যান্ডসে ছয় মাসব্যাপী আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপোতে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ নিয় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকও সংবাদ সম্মেলন করছেন।

আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) হচ্ছে মে দিবসের ছুটি। এরপর ৩ মে (রমজান মাস ৩০ দিন ধরে) ঈদ ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে আগামী ৫ মে অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

আরও পড়ুন: ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় ২০ মুসল্লির মৃত্যু

৫ মে কেউ ছুটি নিলে তিনি টানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন। তাই সরকার ৫ মে (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে এ সুবিধাটা দেবে কিনা- সেই বিষয়টি আলোচিত হচ্ছিল। কিন্তু ৫ মে ছুটি দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ৫ মে ছুটি থাকছে না জানিয়ে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গণমাধ্যমকে বলেছিলেন, ‘৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে, ওভাবেই পড়েছে আর কী। কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবে, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবে। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে।’

আরও পড়ুন: বিদায় নিলেন ডেনিশ রাজকুমারী

তিনি আরও বলেছিলেন, ‘কেউ যদি ওইদিন ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকে তবে আগে-পিছনের সব ছুটি তার ছুটি থেকে কাটা যাবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা