প্রতীকী ছবি
জাতীয়

ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে

সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডেলিভারিম্যান নাহিদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন হিসাব বিজ্ঞানের আব্দুল কাইয়ূম ও পলাশ, বাংলা বিভাগের ফয়সাল, ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম ও সমাজ বিজ্ঞানের ইরফান।

আসামিদের রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গ্রেফতার পাঁচ জনই ঢাকা কলেজের শিক্ষার্থী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হেলমেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আমাদের জানিয়েছে, বর্তমানে ঢাকা কলেজে কোনও কমিটি নেই ছাত্রলীগের। এই সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী জড়িয়ে পড়ে। একক কোনও পার্টি কিংবা দলের বিষয়ে বলা যাবে না।

হাফিজ আক্তার আরও বলেন, তারা জানিয়েছে, শিক্ষার্থীদের অনেকেই মোটরসাইকেল ব্যবহার করে। এসব মোটরসাইকেলে হেলমেট পরে সামনের অংশে তারা অবস্থান করেছিল।

আরও পড়ুন: রাশিয়া বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে

তিনি বলেন, আমরা চাই, ঘটনার সময় যারা চারপাশে অবস্থান করছিল, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তাদের গ্রেফতারের আওতায় আনা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সম্পৃক্তদের সম্পর্কে জানা সম্ভব হবে। দুটি হত্যা মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা