প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

আরও পড়ুন: শাহবাজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

বৃহস্পতিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনার কারণে দুই বছর ধরে বন্ধ ছিল মঙ্গল শোভাযাত্রা। তবে শনাক্ত কমে যাওয়ায় এবার বের হবে মঙ্গল শোভাযাত্রা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। লোকজ সংস্কৃতিকে ধারণ করে সাজানো হবে শোভাযাত্রা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা