মরদেহ (ছবি: প্রতীকী)
জাতীয়

রাজধানীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় অজ্ঞাত (৩৫) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) কলাবাগান থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

মঙ্গলবার দিনগত রাতে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত মিঞা বলেন, রাতে জানা যায় ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি জানান, মরদেহের ডান চোখের উপরে ও কপালে কাটা দাগ রয়েছে। তার ডান হাত ভাঙা, নাক থেতলানোসহ শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ ছিল।

মৃত যুবকের পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) আবু জাফর জানান, ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা