জাতীয়

কলেজছাত্রকে মারধর, তিনটি বাস আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র শিমুল শিকারিকে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মারধরের ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেছে ছাত্ররা। বিক্ষুব্ধ ছাত্ররা বাস আটক করে সেখানেই অবস্থান করছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা কলেজের সামনে থেকে বাস তিনটি আটক করেন ছাত্ররা। আটকের পর একটি বাস নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন ছাত্ররা।

শিক্ষার্থীরা জানান, মারধরের শিমুল শিকারি সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রাজধানীর শ্যামলী এলাকায় তাকে মারধর করেন মৌমিতা বাসের চালকের সহকারী। তিনি মাথায়, গলা ও পায়ে আঘাত পান। অভিযুক্ত বাসের নম্বর ঢাকা মেট্রো ব-১১৮৮৩৫।

আহত শিমুলের বন্ধু আরিফ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। প্রথমে শিমুলকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে সিটিস্ক্যান করানোর পর সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পায়ে ব্যান্ডেজ করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আমরা এখন মোহাম্মদপুর থানায় আছি। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, বাসের সহকারীর হাতে ঢাকা কলেজে ছাত্রকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগের। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

আরও পড়ুন: শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

তিনি আরও বলেন, আমরা এর আগেও থানায় বাসমালিকদের সঙ্গে বৈঠক করেছিলাম এবং সেখানে বাসের চালক বা সহকারীর আচরণ কেমন হবে সে বিষয়ে ইন হাউজ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে বলেছিলাম। তা করলে এসব সব সমস্যার সমাধান হতো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা