কৃষক (ছবি: সংগৃহীত)
জাতীয়

এক কোটি কৃষক পাবেন কৃষি কার্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের ১ কোটি ৯ লাখ কৃষকে স্মার্ট কৃষি কার্ড দেওয়া হবে। প্রকৃত কৃষককে প্রণোদনা দেওয়া এবং কৃষক মাঠে কী ধরনের ফসল ফলায় তা মনিটরিং করতে এই স্মার্টকার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষকে এই কার্ড দেবে সরকার।

প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
এ প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৯২ লাখ টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ এটি বাস্তবায়ন হবে।

প্রাথমিকভাবে ৯ জেলায় স্মার্ট কৃষি কার্ড দেওয়া হবে। জেলাগুলোর মধ্যে রয়েছে- গোপালগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, যশোর, দিনাজপুর, রাজশাহী, বান্দরবান ও ময়মনসিংহ। এসব জেলার উপজেলা এবং মেট্রোপলিটনে ৮৬টি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ডিজিটাল পরিচিতি হিসেবে স্মার্ট কৃষি কার্ড ব্যবহার করে প্রতিটি কৃষকের জন্য এলাকা এবং চাহিদাভিত্তিক কৃষি সেবা দেওয়া, কৃষি তথ্যের ডিজিটাল বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োজনীয় কৃষি তথ্যের আদান প্রদান নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: ফের পেঁয়াজের দাম বৃদ্ধি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অর্থনীতি ও পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের কর্মকর্তারা জানান, কৃষকদের প্রণোদনা দিতে গেলে ব্যাংকে অনেক ধরনের ঝামেলা হয়। এছাড়াও ১০ টাকার কৃষি কার্ডও অনেক কৃষক হারিয়ে ফেলেছেন। এসব কারণে কোটি কৃষককে প্রাথমিকভাবে স্মার্ট কৃষি কার্ড দেওয়া হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা