ছবি : প্রতীকী
জাতীয়

তুরাগে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার তুরাগের চণ্ডালভোগ এলাকায় একটি বসতবাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুরাগ থানার এসআই সজল কান্তি রায়।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা