জাতীয়

সাহিত্যে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ছয় জন সাহিত্যিককে পুরস্কার প্রদান করেছে বাংলা একাডেমি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির ৪৪তম বার্ষিক সভায় বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির সভাপতি নাট্যজন রামেন্দ্র মজুমদার ও মহাপরিচালক কবি নুরুল হুদা পুরস্কৃতদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও অর্থমূল্য তুলে দেন।

এর মধ্যে ২০২১-সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি, সাহিত্যিক ও সংগঠক ড. তসিকুল ইসলাম রাজা; মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার পেয়েছেন পাখি বিজ্ঞানী ইনাম আল হক; হালিমা শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন ডা. সৌমিত্র চক্রবর্তী; অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নাট্যজন পুরস্কার পেয়েছেন ফেরদৌসী মজুমদার; সাহিত্যিক মো. বরকত উল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী; মাজহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন ছড়াকার ও শিশু সাহিত্যিক সুকুমার বড়ুয়া।

এছাড়া সভায় ৭ জনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২১ প্রদান করা হয়। ফেলোশিপপ্রাপ্তরা হলেন—সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কবি আজিজুর রহমান আজিজ, সিআরপি’র প্রতিষ্ঠাতা ভেলরি এ. টেইলর, ওস্তাদ আজিজুল ইসলাম, সংগীত পরিচালক ও সুরকার অধ্যাপক শেখ সাদী খান, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন ম হামিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা