মহুয়ার বাবাকে চিকিৎসায় অনুদান দিচ্ছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
জাতীয়

চিকিৎসায় অনুদান পেলেন সার্জেন্ট মহুয়ার বাবা

নিজস্ব প্রতিবেদক: আলোচিত পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপির সদর দপ্তরে আর্থিক অনুদান হিসেবে নগদ ৮ লাখ ৪২ হাজার ২০০ টাকা সার্জেন্ট মহুয়া হাজংয়ের হাতে তুলে দেন তিনি।

ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সার্জেন্ট মহুয়া হাজংকে নগদ ৮ লাখ ৪২ হাজার ২০০ টাকা তুলে দেন ডিএমপি কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

প্রসঙ্গত, রাজধানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় গত ২ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং বর্তমানে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত আছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা