জাতীয়

দেওয়ানগঞ্জের সেই মেয়র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পাঠানো হবে জামালপুরে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এর আগে শাহনেওয়াজকে গ্রেফতারে ওই হোটেল ঘিরে রাখে র‌্যাব। ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক দেওয়ার সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা