প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীর বাসা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরের একটি বাসা থেকে মো. হাফিজ মোল্লা (৭০) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, শ্যামপুর থানার উপ-পরিদর্শক এসআই নির্মল দাস।

তিনি বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় শ্যামপুর থানাধীন জুরাইন কবরস্থান রোড পুকুর পাড়ের একটি বাসা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসআই নির্মল দাস বলেন; প্রাথমিক তদন্তে স্থানীয়দের মাধ্যমে জিজ্ঞাসাবাদে জানা যায়, মৃত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করেন। বাহিরে থেকে কারও দেওয়া খাবার এনে বাসায় তার স্ত্রী জুলেখা বেগম (৫০)ও হাফিজ মোল্লাসহ আরও এক যুবক ভিক্ষুক মিলে খেলে তিনজনই খেয়ে অসুস্থ হন। ঘটনাস্থলেই হাফিজ মোল্লা মারা যান। পরে অসুস্থ ওই দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, মৃত হাফিজ মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নির্মল দাস আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় নষ্ট বা পচা খাবার খেয়ে ফুড পয়জনিং থেকে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতের ছেলে আব্দুর রাজ্জাক জানান, বাহিরে আমি কাজে ছিলাম। পরে খবর পেয়ে বাসায় এসে বাবাকে অচেতন অবস্থায় দেখতে পাই।

সান নিউজ/মোস্তাফিজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা