চাঁদা আদায় করার সময় রাজধানীর শ্যামপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়
অপরাধ

পরিবহনে চাঁদা আদায় : আটক তিন

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে চাঁদা আদায় করার সময় রাজধানীর শ্যামপুর থেকে তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রাবার (১৫ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করায় ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. মনির হোসেন, মো. সানি বেপারী, মো. পারভেজ হোসেন। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার টাকাসহ ২টি লাঠি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা রাজধানীর শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা