জাতীয়

আসছে দুটি শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: পৌষ মাসের চতুর্থ দিন চলছে, শীতের অনুভূতিও বাড়ছে। জাগাচ্ছে শৈত্য প্রবাহের সম্ভাবনাও। আবহাওয়া অফিস এ মাসের শেষ দিকে দুটি শৈত্য প্রবাহের আভাস দিয়েছে। এর একটি হবে ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস (হালকা), দ্বিতীয়টি হবে ৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস মাঝারি ধরনের শৈত্য প্রবাহ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। এক্ষেত্রে সোমবার (২০ ডিসেম্বর) একটি অল্প সময়ের হালকা শৈত্য প্রবাহের দেখা দিতে পারে। যেটা স্থায়ী হবে একদিন বা দু’দিন।

আবহাওয়া অফিস শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এই অবস্থায় রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপবির্তত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার।

সোমবার (২০ ডিসেম্বর) নাগাদ দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা