জাতীয়

বংশালে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৩ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ ও ৬ জন আহত হয়েছেন। ভবনটির বেশ কিছু অংশ ভেঙ্গে পড়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হচ্ছেন, মোঃ কামাল হোসেন (৩৫) ৪০%, স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার (৩০) ৬%, মেয়ে নওরীন জাহান বন্যা (৭) ৩% পুড়ে গেছে। আহতরা হলেন, মারুফ (১২), নুসরাত (১), আরিফা (৬), আসাদুল্লাহ (৪), শিলা (৩০) ও মলিনা (২১)। দগ্ধ রাজমিস্ত্রি কামাল ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গোপালপুর গ্রামের সেকেন্দার বাদশার ছেলে।

জানা গেছে, বংশালের আলুবাজারের হাজী ওসমান গনি রোডে ৪ তলা ভবনের নীচ তলায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে একই পরিবারের স্বামী-স্ত্রী ও কন্যা দগ্ধ হয়, এছাড়া ২য় তলায় থাকা ৬ জন আতঙ্কে দৌঁড়িয়ে নামতে গিয়ে নামতে আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা রান্নাঘরের পাশে গ্যাসের লাইন বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটতে পারে। দগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে কামাল হোসেন ভর্তি রয়েছেন।

দগ্ধ কামালের স্ত্রী সেলিনা আক্তার বলেন, সোমবার দিবাগত রাতে সাড়ে ১২টায় ভবনের নিচ তলা ভাড়া বাসায় রুমের মধ্যে ছিলাম। হঠাৎ বাইরে থেকে শব্দ ঘরের দেওয়ালের ইট ধসে পড়ে ও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমার স্বামী ও মেয়েসহ আমি দগ্ধ হয়েছি।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, কামালের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আর শিশুসহ দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা