ফাইল ফটো
জাতীয়

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। নিহত মাহাদি হাসান লিমন (২১) গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডে পদ্মা অয়েল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।

বিমানবন্দর থানার এসআই আসাদুজ্জামান শেখ বলেন, বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কন্টেইনারবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ রয়েছে।

মৃতের মামা ইমাম হাসান বলেন, মাহাদি গতকাল রাতে জিগাতলা আমার এক সুমন্দির ছেলে হাসপাতলে সার্জারি অপারেশন হয়েছিল। সেখানে মাহাদি হাসপাতালে তার পাশে ছিলেন, পরে সুস্থ হয়ে সে বাসায় ফিরেছে। তাই গতকাল রাতে তাকে দেখার জন্য জিগাতলার বাসায় গিয়েছিল। সেখানে রাতে খাবার খেয়ে মোটরসাইকেল যোগে উত্তরা কামারপাড়ার বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়।

মৃত মাহাদি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে। উত্তরা কামারপাড়ায় পরিবারের সাথে থাকতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা