জাতীয়

সারাদেশে গ্রেফতার শতাধিক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় সংঘর্ষের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। এরপর রাতে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিভিন্ন জেলায় সংঘর্ষ ও হামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। চাঁদপুরের হাজীগঞ্জে গত বুধবার (১৩ অক্টোবর) রাতে সংঘর্ষের ঘটনায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই সংঘর্ষে নিহত চারজনের মরদেহ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কুমিল্লায়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। ঘটনার পর চার প্লাটুন বিজিবি, র‌্যাব, আনসার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে শতাধিক আলেমের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। শুক্রবার জুমার নামাজের খুতবায় ইমামরা সম্প্রীতি নিয়ে বয়ান করবেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, বুধবারের ঘটনায় পুলিশ চারটি মামলা করেছে। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ফয়েজ আহমেদকে (২৮) বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। ফয়েজের করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনিই প্রথম উসকানি দেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর তিন মামলায় ৪০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতে র‍্যাব একজনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা