সড়ক
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ি ও গাবতলীতে পৃথক সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসাইন (১৭) বাবার নাম রইসউদ্দিন। বাড়ি গাইবান্ধা জেলায় এলাকায় এবং তাবরিজ স্বপন (৬০) পরিবারের সঙ্গে কদমতলী মেরাজ নগর এলাকায় থাকতেন।

স্থানীয়রা জানায়, সড়ক পারাপারের সময় যাত্রাবাড়ীতে তাবরিজ স্বপন (৬০) মারা যান। অন্যদিকে গাবতলীতে সড়ক পারাপারের সময় শাহাদাত (১৭) মারা যান।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, রাত নয়টার দিকে যাত্রাবাড়ী স্পিডবাগ সিএনজি পাম্প সংলগ্ন রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় স্বপন নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। স্বপনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে।

এদিকে দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ মোল্লা জানান, রাত সাড়ে বারোটার দিকে গাবতলী ৩ রাস্তার মোড়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে শাহাদাত নামে এক কিশোর মারা যায়। সে নির্মাণাধীন ভবনে রাজ মিস্ত্রীর হেল্পার হিসেবে কাজ করতো। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোরহওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা